,

রংপুরে ভ্রাম্যমাণ আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় দীর্ঘদিন ধরে ক্রেতা ঠকানো লাইসেন্সবিহীন চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের ২৩ হাজার টাকা জরিমানা করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার।

তিনি জানান, কাউনিয়ার ইসামনি মিষ্টি ভান্ডারের মালিক এমদাদুল, কনফেকশনারী ব্যবসায়ী রেজাউল ইসলাম, ফাস্টফুড ব্যবসায়ী মিন্টু মিয়া, রেস্টুরেন্ট ব্যবসায়ী মন্টু মিয়া দীর্ঘদিন ধরে ক্রেতাদের ঠকাচ্ছিলো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবু সাঈদ, ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী সাজু মিয়া।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা