,

রংপুরকে আ.লীগের ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয়

news-image

রংপুর ব্যুরো : সদ্যঘোষিত রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আজ বুধবার দুপুরে রংপুর নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা দলকে আরও সু-সংগঠিত করার ঘোষণা দিয়ে সকল বিভেদ ভুলে যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন ভিশনকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে রংপুরকে আওয়ামী লীগের পাকাপোক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা আরও বলেন, রংপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের বিকল্প কেউ নেই। আগামীতে রংপুরের সবকটি সংসদীয় আসন নৌকার হবে। রংপুরবাসী প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেওয়ার জন্য তৈরি আছে।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

এর আগে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সকলে জিলা স্কুল মোড় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিটের নিরবতা পালন করেন। এতে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা