,

আর লেবাননের প্রধানমন্ত্রী হতে চান না সাদ হারিরি

news-image

অনলাইন ডেস্ক : লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তিনি পরবর্তী আর দেশটির প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন।

লেবাননে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে, তার পর সাদ হারিরি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান। খবর এএফপি ও রয়টার্সের।

হারিরি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়ার অভিযোগে সাদারণ মানুষ বিক্ষোভে নামেন।

জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেও সাদ হারিরি ও সাবেক মন্ত্রিসভার সদস্যরা লেবাননের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। নতুন সরকার গঠনের পর তারা সরে যাবেন।

সাদ হারিরি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আগ্রহী নন; দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি চান নতুন কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুক।

তবে লেবাননে নতুন সরকার গঠনের প্রক্রিয়া একেবারেই সহজ হবে না। দেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে।

সে ক্ষেত্রে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বেশ জটিল হবে। এ ছাড়া লেবাননের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ আছে।

এ বিষয়ে গত শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে- আমেরিকা চায় তাদের প্রতিনিধিত্বকারী সরকার; কিন্তু আমরা চাই লেবাননের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর