,

বিএনপির সাবেক হুইপকে আত্মসমর্পণের নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : দুঃস্থদের ১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে দুদকের মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারিক আদালতে জামালকে দেয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ‍দুদকের করা আবেদনের শুনানি শেষে বুধবার এ আদেশ দেন বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

দুঃস্থদের চাল আত্মসাতের এ মামলায় গত ২৩ সেপ্টেম্বর বরিশালের বিভাগীয় বিশেষ জজ মো. মহসিন হকের আদালত শহীদুল হককে অব্যাহতি দেন।

এ অব্যাহতির আদেশ বাতিল চেয়ে ২৫ নভেম্বর হাইকোর্টে আবেদন করে দুদক।

আজ হাইকোর্টের আদেশের পর খুরশীদ আলম বলেন, আবেদনের শুনানি করে আদালত রুল জারির পাশাপাশি নিম্ন আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলেছে। আত্মসমর্পণের পর তার জামিনের বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে।

বিএনপির সাবেক হুইপ জামালসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ জুন বানারীপাড়া থানায় দুঃস্থদের ১০ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১ আগস্ট সাবেক হুইপসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সাবেক হুইপকে অব্যাহতি দেন বিচারিক আদালত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর