,

কন্যাসন্তান ভেবে পুত্রকে ঝোপে ফেলল মা

news-image

অনলাইন ডেস্ক : কন্যাসন্তান এখনো অনেক মানুষের কাছে অভিশাপের মতো। অথচ গোটা বিশ্বজুড়েই পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে চলছে নারীরাও। কিন্তু তাতে কি বদলাচ্ছে মানসিকতা? এমন প্রশ্নেরই জন্ম দিয়েছেন এক মা। নিজের পুত্রসন্তানকে কন্যসন্তান ভেবে ঝোপে ফেলে দিয়েছেন তিনি। পরে ঠাণ্ডায় সদ্যোজাত শিশুটি মারা গেছে। সম্প্রতি অমানবিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পান্ডুয়া থানার সিমলাগড়ের চাপাহাটি বকুলতলা এলাকায়।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী জন্ম দিয়েছিলেন পুত্র সন্তানের। কিন্তু ভুল করে নিজের পুত্রসন্তানকে কন্যা ভেবে ঝোপে ফেলে দেন। পরে ঠাণ্ডায় শিশুটির মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মাকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, যে জায়গায় ওই সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে, সেখানেই বছর খানেক আগে আরেকটি সদ্যোজাত কন্যা সন্তানের দেহ উদ্ধার হয়েছিল। তাই এবারের ঘটনার পর পুলিশের কাছে বিষয়টি তদন্তের দাবি জানায় স্থানীয়রা।

এরপরই অর্চনা মণ্ডল নামে এক গৃহবধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। আর তাতেই বেরিয়ে আসে আসল ঘটনা। বছর খানেক আগে ওই জায়গায় ফেলা শিশুকন্যাটিও তারই ছিল।

তবে এবার সত্যি সত্যি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তা জানার পরই কান্নায় ভেঙে পড়েন ওই মা। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই নারীর স্বামী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর