,

৩৬ বছর বিনা দোষে কারাভোগ তিন বন্ধুর

news-image

অনলাইন ডেস্ক : ৩৬ বছর কারাভোগ করার পর নির্দোষ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিন ব্যক্তি। এ ঘটনায় ওই তিনজনের কাছে ক্ষমাও চেয়েছেন বিচারক।

মেরিল্যান্ডের কারাগার থেকে মঙ্গলবার মুক্তি পান তারা। খবর ওয়াশিংটন পোস্ট।

মুক্তিপ্রাপ্ত তিনজন হলেন- আলফ্রেড চেস্টনট, র‌্যানসাম ওয়াটকিনস ও অ্যান্ড্রু স্টুয়ার্ট। তারা পরস্পর বন্ধু ও একসঙ্গে পড়ালেখা করতেন।

১৯৮৪ সালে এক কিশোরকে খুনের অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। সেই সময় তিনজনের বয়স ছিল ১৬ বছর। এখন ৫০।

অপরাধ না করেও জেল খাটার কারণে তিনজনের কাছে ক্ষমা চেয়েছেন বিচারক চার্লস পিটারস।

তিনি বলেছেন, ‘বিচার ব্যবস্থার পক্ষ থেকে আমি বলতে চাই, আপনাদের জন্য এতটুকু যথেষ্ট নয়। সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি।’

৩৬ বছর আগে বাল্টিমোরে ১৪ বছর বয়সী এক কিশোর স্কুলে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে খুন হয়।

চলতি বছরের শুরুতে মামলাটি আবার আদালতে তোলা হলে আসামিপক্ষের আইনজীবী প্রমাণ করেন, ওই কিশোরকে আরেকজন গুলি করে পালিয়ে যায়। তবে যার গুলিতে ওই কিশোর নিহত হয়েছিল সেই বন্দুকধারী ২০০২ সালে নিহত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর