সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার, সেরা দশে নেই নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : গত এক দশকের সেরা ‍ফুটবলার কে? এমন প্রশ্নের জবাবে ঘুরে ফিরে আসবে দু’জনের নাম। জুভেন্টাসের পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু এই দুই জনের মধ্যে সবচেয়ে বেশি অর্থের মালিক কে?

সম্প্রতি এক গবেষণায় ওঠে এসেছে এই প্রশ্নের জবাব। গবেষণায় দেখা গেছে, ধনী ফুটবলারদের তালিকায় শীর্ষ দশে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো সুপারস্টাররা। কিন্তু সেখানে নেই নেইমার।

সেলেব্রিটি নেট ওর্থ, ফোর্বস, দ্য রিচেস্টের মতো বিশ্ব বিখ্যাত ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে ‘ওয়েলদি গরিলা’ নামক ওয়েবসাইট সবচেয়ে ধনী ফুটবলারদের তালিকা তৈরি করেছে। মূলত সাবেক ও বর্তমান ফুটবল তারকাদের ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট আয় হিসাব করেই শীর্ষ দশ সাজানো হয়েছে।

স্বাভাবিকভাবেই ধনী ফুটবলারদের তালিকায় আধুনিক যুগের ফুটবলারদের অনেকেই স্থান পেয়েছেন। তবে অবাক করা বিষয় হলো, শীর্ষ দশে বর্তমান তারকাদের পেছনে ফেলে জায়গা করে নিয়েছেন পেলে, ব্যাকহাম ও ফ্রান্সেসকো টট্টির মতো সাবেকরাও।

বিশ্বের শীর্ষ ১০ ধনী ফুটবলার :

১) ক্রিশ্চিয়ানো রোনালদো- ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার
২) ডেভিড ব্যাকহাম- ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার
৩) লিওনেল মেসি- ৪০০ মিলিয়ন মার্কিন ডলার
৪) ডেভ ওহেলান- ২২০ মিলিয়ন মার্কিন ডলার
৫) অ্যালেকজান্ডার পাতো- ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার
৬) ওয়েইন রুনি- ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার
৭) গ্যারেথ বেল- ১২৫ মিলিয়ন মার্কিন ডলার
৮) ফ্র্যান্সেসকো টট্টি- ১০১.৬ মিলিয়ন মার্কিন ডলার
৯) পেলে- ১০০ মিলিয়ন মার্কিন ডলার
১০) ইডেন হ্যাজার্ড- ১০০ মিলিয়ন মার্কিন ডলার

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে