,

ঢাকায় জুলাইয়ে আসবে ম্যান ইউ, প্রতিনিধিদের প্রশ্ন ঘাস নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। যার থেকে বাদ যাবে না ক্রীড়াঙ্গনও। শুরুতে শুনা গিয়েছিল বাংলাদেশে খেলতে আসবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ও দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে তা সম্ভব হয়নি। এবার আলোচনায় ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ঢাকায় আসা। তার প্রস্তুতিও শুরু হয়েছে। মাঠের ভেন্যুসহ সবকিছু পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন ম্যান ইউ’র চার প্রতিনিধি। মঙ্গলবার বিকালে তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঘুরে দেখে স্টেডিয়ামের ঘাস নিয়ে প্রশ্ন তুলেন।

এ ব্যাপারে প্রতিনিধি দলের সঙ্গে থাকা বাংলাদেশের সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানান, ‌‘তারা আজ বিভিন্ন বিষয় দেখছেন। তাদের সন্তুষ্টই মনে হয়েছে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঘাস ৫ রকমের কেন প্রশ্ন তুলেছেন। আমরা বলেছি এখন প্রাক-মৌসুম। তাই এ মন অবস্থা। এগুলো ঠিক করে নেওয়া যাবে।’

পরে ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে দেখা করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বছর জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসতে পারে ম্যান ইউ। দেখা করার সময় জাহিদ আহসান রাসেলকে রেড ডেভিলসদের সাত নম্বর জার্সি তুলে দেয়া হয়।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্রতিনিধি দলের চার সদস্য হলেন- ক্লাবটির ফুটবল পরিচালক অ্যালান জন ডসন, সফর ও প্রীতি ম্যাচ আয়োজক কমিটির পরিচালক ক্রিস্টোফার লরেন্স কোম্যান ও দুই কর্মকর্তা ফিলিপ ম্যালকম স্মিথ ও ম্যাথু চার্লস জোনস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর