,

মারাত্মক চাপে আছেন প্রধানমন্ত্রী : কাদের সিদ্দিকী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হলেও তার আশপাশে যারা আছেন তারা মোটেও যোগ্য নন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আর এ কারণেই প্রধানমন্ত্রী মারাত্মক চাপের মুখে রয়েছেন বলেও মনে করছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘প্রধানমন্ত্রী মারাত্মক চাপের মুখে আছেন। তিনি দক্ষ হলেও তার আশপাশে যারা আছেন তারা মোটেও যোগ্য নন। গণতন্ত্রে সরকারের অনুমতি নিয়ে কোনো সভা-সমাবেশ করতে হয় না। সরকারকে অবহিত করতে হয়।’

কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতা বলেন, ‘আজকে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে গণতন্ত্রে মানুষের কোনো মূল্য নেই। মানুষ কী ভাবছে আর না ভাবছে সেদিকে সরকারও পরোয়া করে না। দেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। সরকার যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছে না।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এক চিকিৎসক ছিঁড়ে ফেলার পাঁচ দিনেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় কাদের সিদ্দিকী হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অভিযুক্ত ডাক্তারকে যারা রক্ষা করতে চাইবে, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে।’

সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, টাঙ্গাইল জেলার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি আবুল হোসাইল মল্লিক ও সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলুসহ টাঙ্গাইলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর