,

মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত

news-image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইসলামি চরমপন্থিদের বিরুদ্ধে অভিযানকালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন।সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।  এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় ম্যাক্রোঁ লেখেন, নিহত এই ১৩ বীর সেনানীর একটিই লক্ষ্য ছিল: আমাদের রক্ষা করা। এ বিয়োগান্তক ঘটনায় আমি তাদের স্বজন ও সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই।

২০১৩ সালে ইসলামি চরপন্থিরা মালির উত্তরাঞ্চলের বিশাল অংশ ছিনিয়ে নিলে ফ্রান্স সেখানে নিজেদের বেশ কয়েক হাজার সৈন্য মোতায়েন করে। পরবর্তীতে মালির সেনাবাহিনী ওই অঞ্চল পুনর্দখল করলেও, এখনও সেখানে চরম্পন্থিদের সক্রিয়তা ও অনিরাপত্তা রয়েছে। প্রায়ই তারা নানা রকম হামলা ও সহিংসতা চালায়। বর্তমানে মালির পার্শ্ববর্তী দেশগুলোতেও এসব সহিংসতা ছড়িয়ে পড়েছে।

চরম্পন্থিদের বিরুদ্ধে মালি, মৌরিতানিয়া, নাইজার, বুরকিনা ফাসো ও চাদকে সহায়তার জন্য ফ্রান্স ওই অঞ্চলে সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন করেছে।    এর আগে চলতি মাসের শুরুর দিকে বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার রোঁনা প্যাঁত্যু নামে আরও এক ফরাসি সেনা নিহত হন। সে সময় তার গাড়ির কাছে একটি বোমা বিস্ফোরিত হয়।

২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মালিতে মোট ৩৮ ফরাসি সেনা নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর