,

সুদানের জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

news-image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আরবি ভাষায় জীবনী সংযুক্ত করে তা স্থাপন করা হয়েছে সুদানের দারফুরে নিয়ালা জাদুঘরে।

গত মঙ্গলবার বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিট-১ (রোটেশন-১১) এর কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম প্রতিকৃতিটি জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ালার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার আল-আমির মুহাম্মদ আহমেদ আবুন্দ, নিয়ালা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইয়াছিন, দারফুর জাদুঘরের কিউরেটর আহমাদ আল সালাহ এবং দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিট-১ এর কর্মকর্তারা।

এ সময় দারফুর জাদুঘরের কিউরেটর আহমাদ আল সালাহ জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সুদানে বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতিসংঘের ইতিহাসে এই প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি দেশের বাইরে বিদেশের কোন জাদুঘরে শোভা পাবে।ইতোপূর্বে নিয়ালা বিশ্ববিদ্যালয় ও জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ইংরেজিতে অনূদিত শতাধিক বই উপহার হিসেবে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর