,

রংপুরে আ.লীগের সম্মেলনে নেতাকর্মীদের ঢল

news-image

রংপুর ব্যুরো : দীর্ঘদিন পর অবশেষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দিয়েছেন। ফলে নেতাকর্মীদের ঢল নেমেছে আজ মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আয়োজিত এ সম্মেলনে। এর আগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে যোগ দিয়েছেন রংপুর নগরীর ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলার আওয়ামীলীসহ অঙ্গ সংগঠনের নেতকর্মীরা।

সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি ম-লীর সদস্য সাবেক মন্ত্রী রমেশ সেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।এছাড়াও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আন্তজার্তিক সম্পাদক ড. শাম্মি আহমেদ, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে দীর্ঘদিন পর রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। নগরীর বিভিন্ন সড়ক ব্যনার পোস্টারে ছেয়ে গেছে। আজ সকাল থেকে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়েছে রংপুর নগরী। রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, উৎসব মুখর পরিবেশে সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি এই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই সম্মেলনের আনুষ্ঠনিকতা শেষ করতে পারবো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা