,

নারী খেলোয়াড়কে থাপ্পড় মারার অভিযোগে বরখাস্ত কোচ সবুজ মিয়া!

news-image

স্পোর্টস ডেস্ক : নারী খেলোয়াড়কে থাপ্পড় মারার অভিযোগে বাংলাদেশ বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিওএর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সভায় তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনা হল, আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত হবে এসএ গেমস। এই গেমসের প্রস্তুতির জন্য চলতি মাসে ৭টি ম্যাচ খেলতে কলকাতায় গিয়েছিলেন বাংলাদেশ নারী বাস্কেটবল দল। সেখানেই নারী খেলোয়াড় তাসফিয়া চৌধুরীর গালে থাপ্পড় দেয় বাস্কেটবল দলের কোচ সবুজ মিয়া। পরে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নারী খেলোয়াড়ের করা অভিযোগের প্রেক্ষিতে কোচকে ডেকে পাঠিয়েছিলেন বিওএ কর্মকর্তারা। অভিযুক্ত কোচ ও খেলোয়াড়দের দুই পক্ষের কথা শোনেন বিওএর তদন্ত কমিটি। এরপর বিওএর সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন জানান, ‘নারী খেলোয়াড়ের গায়ে হাত তোলার অপরাধে আপাতত তাকে ক্যাম্পে অনুশীলনে বিরত থাকতে নির্দেশ দিয়েছি। আগামী দুই দিনের মধ্যে ফেডারেশন এই কোচের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর