,

রাজধানীতে পুলিশের ‘সোর্সকে’ পিটিয়ে হত্যা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সোর্সকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার মধ্যরাতে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে তাকে বেধড়ক পেটানো হয়। পরে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম মুরাদ হোসেন, বয়স ৩০। এ ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পেটায়।

পরে তাকে ছেড়ে দেয় মাদক ব্যবসায়ীরা। ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেফতার করে। তাদের প্রত্যের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি মশিউর বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর