,

রাইমা সেন পোস্টারে উত্তাপ ছড়াচ্ছেন

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার পর অভিনয় দিয়ে বলিউডও মাতাচ্ছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। কাজ করে যাচ্ছেন একের পর এক সিনেমায়। এবার বলিউড নয়, নাম লিখিয়েছেন তামিল সিনেমায়।

নতুন এই ছবিটির নাম ‘অগ্নি সিরাগুগাল’। ছবিতে তামিলের জনপ্রিয় নায়ক অরুণ বিজয়ের বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীকে। এক টুইট বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক নবীন।

টুইট করা সিনেমাটির পোস্টারে রাইমা সেনকে বেশ খোলামেলা লুকে দেখা গেছে। জানা গেছে, রাইমা ও অরুণ ছাড়াও রয়েছেন বিজয় অ্যান্টনি এবং আকসারা হাসান। এরই মধ্যে প্রথম ধাপে সিনেমাটির শুটিং শেষ হয়েছে কলকাতা ও চেন্নাইয়ে। এরপর খুব দ্রুত সিনেমাটির বাকী অংশের শুটিং মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং কাজাকাস্তানে হবে বলে জানা গেছে।

রাইমা সেন সম্প্রতি সৃজিত মুখার্জির ‘বাইশে শ্রাবণ’র সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ সিনেমার শুটিং শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর