সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটারদের মধ্যে টেস্টে ‘টেম্পারমেন্টরে’ অভাব দেখছেন পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : দলের খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের ‘টেম্পারমেন্ট’ অভাব দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। দেশে ফেরার সময় কলকাতার বিমানবন্দরে এ কথা জানান তিনি।

পাপন বলেন, ‘ইংল্যান্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হারে নাই? পাকিস্তান হারে নাই? দিস ইজ ক্রিকেট। সেটা নিয়ে কথা না, হারা নিয়ে কথা না; কথা হচ্ছে আমাদের টেম্পারমেন্ট। আমাদের টেম্পারমেন্ট যা দরকার, সেটা নাই। সেটা আগে ঠিক করতে হবে।’

খেলোয়াড়রা ভালো খেলছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি। পাপন বলেন, ‘ফার্স্ট ইনিংসে কিছুটা ভালো খেলেছিল লিটন দাস। ভালোই খেলছিল, সেকেন্ড ইনিংসেও মোটামুটি খেলছিল.. ইনজুরড হয়ে গেল। তারপর ওর সাবসিটিউড হিসেবে যাকে নামানোর কথা ছিল, তাকে আমরা পেলাম না। ও আগেই ইনজুরড হয়ে গিয়েছিল। আমাদের ধারণা ছিল, খেলার আগের দিনই সে সুস্থ হয়ে যাবে। ভেবেছিলাম ডাক্তার তাকে ফিট ডিকলেয়ার করবে। কিন্তু খেলার আগের দিন জানলাম, নাহ.. সে ফিট হয়নি। তো এদিক থেকে চিন্তা করে আমাদের দুজন রিপ্লেস করতে হলো। দুজনের একজনকে লস করতে হয়েছে।’

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল অনেক পিছিয়ে। তারপরও খেলোয়াড়দের সাধারণ বলে আউটি হয়ে যাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন বিসিবি প্রধান। তিনি বলেন, আমরা জানি টেস্টে আমরা অনেক পেছানো। তিন ফরম্যাটের মধ্যে আমরা ওয়ানডেতে মোটামোটি ভালো, টি-টোয়েন্টিতে আমাদের অবস্থা ভালো ছিল না। এবছর থেকে আমরা শুরু করেছি এই ফরম্যাটে ভালো খেলার। একটু বেশি নজর দেবো, যেহেতু সামনে বিশ্বকাপ। আর টেস্টে আমরা পেছানো আমরা জানতাম না, তা না। কিন্তু যেসব বল, যে বল খেলে আমরা আউট হয়েছি, কয়েকটা আউট এত বিচ্ছিরি ছিল দেখতে! আসলে খুবই খারাপ লেগেছে দেখতে। আসলে এতদিন ধরে ক্রিকেট খেলছি; এসব বল যদি আমরা মারতে গিয়ে আউট হয়ে যাই, এটা দুঃখজনক।

টসের সিদ্ধান্ত হতাশ করেছে পাপনকে। অধিনায়ক, কোচ সবাইকে ম্যাচের আগের দিন বলে দেয়া হয়েছিল টস জিতলে ফিল্ডিং নিতে। তিনি বলেন, ‘আমি আগের দিন রাতেই অধিনায়ক, কোচকে বলে দিয়েছিলাম টস জিতলে ফিল্ডিং নিতে। তারাও আমাকে আশ্বস্ত করেছিল, ফিল্ডিংই নেবে। কিন্তু ম্যাচের দিন কেন টস জিতে ব্যাটিং নিলো এটা আমাকে অবাক করেছে। আমরাতো জানি ভারতের বোলিং কতটা স্ট্রং।’

শুধু টসের সিদ্ধান্তেই অবাক হননি তিনি, দলের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে সেটাও অবাক করেছে বিসিবি প্রধানকে। পাপন আরও বলেন, ‘দেখেন টি-টোয়েন্টি সিরিজটা মাত্রই খেলে আসছি। আমাদের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে সেটা দেখে সত্যিই অবাক হয়েছি। দলের সিনিয়র খেলোয়াড়রাসহ বাকি সবাই যেন ভয় পেয়েছে। এর আগেও তো ভারতের সঙ্গে খেলেছি। তখন তো এমন করেনি।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী