,

নাসিরনগরে ভাসমান সবজি চাষ বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষি জমি। এর জন্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।বাড়াতে হবে কৃষিজমিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। ভাসমান বেডে সবজি চাষ কৃষির আধুনিক একটি প্রযুক্তি।এ পদ্ধতির সবজি চাষ কৃষককে বাড়তি আয় এনে দেয়। এতে জমির সর্বোত্তম ব্যবহারও হয়।আজ সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প(বারি অংগ)সরেজমিন গবেষণা বিভাগ কুমিল্লার আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাসমান সবজি ও মসলা চাষ গবেষণা,সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোস্তাফিজুর রহমান তালুকদার।

কৃষি গবেষণা কেন্দ্রের কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ভাসমান বেডে সবজি চাষে শ্রেষ্ঠ ২ জনকে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে ৮০ জন কৃষক-কৃষানিসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে নাসিরনগর অফিসার্স ক্লাবে “ভাসমান বেডে সবজি ও মসলা চাষের ওপর ”কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা