,

রংপুরে ১১ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মাহিগঞ্জের আমতলা বাজার থেকে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ১১ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নগরীর খোর্দ্দ রংপুর গ্রামের শুকুর আলী।

আজ সোমবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া এ্যান্ড ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহিগঞ্জের আমতলা বাজার থেকে শুকুর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে ১১ লিটার চোলাই মদসহ হাতে নাতে আটক করা হয়। তার নামে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও রংপুর মেট্রোপলিন পুলিশের অভিযানে কোতয়ালী, তাজহাট, হারাগাছ ও হাজিরহাট থানার বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর