,

নিজেকে ট্রাম্পের বৌমা দাবি রাখির

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ড্রামা কুইন’ হিসেবেই আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের। কখনো অদ্ভুত ভিডিও শেয়ার, আবার কখনো নিজের বিয়ের খবর-এসব বিষয় নিয়ে সবসময় প্রচারের আলোয় থাকেন তিনি। এবার আরও একবার খবরের শিরোনামে এই অভিনেত্রী।

সম্প্রতি রাখি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তার শ্বশুর মশাই!

‘ড্রামা কুইন’ ঠিক কী কারণে এমন দাবি করলেন তা অবশ্য নিজেই খোলাসাও করেছেন।তবে তার এই মন্তব্য ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এ ঘটনায় ট্রলেরও শিকার হন রাখি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। মিডিয়া পাড়ায় এমন ছবি ভেসে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে রাখি জানান, না, বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন।

কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী প্রবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

নিজে সিঁদুর-মঙ্গলসূত্রে সেজে ইনস্টাগ্রামে ছবি দিলেও এখন পর্যন্ত তার স্বামীকে জনসমক্ষে নিয়ে আসেননি রাখি। তবে নতুন বিবাহিত জীবনে তিনি যে বেশ খুশি, সে কথা বারবারই বিভিন্ন লাইভে বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভাইয়ের একটি সিনেমা রিলিজের সময় সেখানে উপস্থিত ছিলেন রাখি। সেখানে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেন না?’

এর উত্তরে রাখি বলেন,‘ চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসিপশন তো মোদিজি আয়োজন করবেন।’

শুধু তাই নয়, যেহেতু তার স্বামী যুক্তরাষ্ট্র প্রবাসী, তাই রাখির দাবি, সেই সুবাদে ট্রাম্প নাকি এখন তার শ্বশুর মশাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর