সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান আছড়ে পড়লো বাড়ির ওপর, নিহত ২৮

news-image

অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিমানটি বিধ্বস্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় গোমা শহরের একটি বাড়িতে বিমানটি আছড়ে পড়ে। এ সময় বিমানটিতে থাকা ১৭ জন যাত্রী ও দুজন ক্রু নিহত হন। এ ছাড়া যে বাড়িটির ওপর বিমানটি আছড়ে পড়ে সেই বাড়িতে থাকা ৯ ব্যক্তিও এ ঘটনায় নিহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য। ‘বিজি বি’ নামের একটি কোম্পানি বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করতো।

তবে হতাহতের সংখ্যা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি কঙ্গো সরকার। স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গোমা থেকে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির।

প্রসঙ্গত, কঙ্গোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। এর আগে চলতি বছরের অক্টোবরে ‘বিজি বি’ বিমানের দুর্ঘটনায় আট যাত্রীর সবাই মারা যায়। সে সময় দুর্ঘটনার অভিযোগে ‘বিজি বি’ কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে নিষিদ্ধ করা হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে