,

সেনাবাহিনী দেশের যেকোনো প্রয়োজনে প্রস্তুত : আজিজ আহমেদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ সোমবার সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

পরে এক বক্তব্যে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ব হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সকলের একাত্বতায় আরও সুসংহতভাবে অর্পিত দায়িত্ব সম্পাদনে নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।’

রোহিঙ্গা ইস্যুতে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।

যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ করা হচ্ছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সেনাবাহিনীর সুনাম প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর