,

ম্যানচেস্টার ইউনাইটেড ঢাকায় খেলবে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। তারই অংশ হিসেবে জুনে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে আসবে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনও ঠিক হয়নি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি জানিয়েছেন, ‘দু-একদিনের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে বলে আমাকে জানানো হয়েছে বাফুফে থেকে।’

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল মঙ্গলবার ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।’

বাফুফে সাধারণ সম্পাদক জানিয়েছেন, এ ম্যাচের তারিখ বা প্রতিপক্ষ ঠিক করতে আরো সময় লাগবে। ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর