,

জিকে শামীমের ব্যাংক হিসাব উন্মুক্ত করার জন্য আবেদন

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি র‌্যাবের অভিযানে আটক বিতর্কিত যুবলীগ নেতা জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে সরকারের অনেক মেগা প্রকল্প রয়েছে, যা গুরুত্বপূর্ণ। প্রকল্পগুলোর কাজ অনেকটাই থমকে আছে। কোনো কোনো প্রকল্পের কাজ বন্ধ। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এরই মধ্যে কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ থাকায় চুক্তি বাতিলের জন্য টার্মিনেশন নোটিশ দেয়া হয়েছে। তবে জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বাস্তবায়নকারী ৫টি অংশী প্রতিষ্ঠান অবশিষ্ট কাজ সম্পন্ন করার লক্ষ্যে ব্যাংক হিসাব উন্মুক্ত করার জন্য আবেদন করেছে। তাদের সেই আবেদন আমলে নিয়ে গণপূর্ত অধিদফতর স্থগিতকৃত ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করার জন্য সুপারিশপত্র দিয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকের সিদ্ধান্ত এবং সপ্তম বৈঠকের আলোচ্যসূচির ভিত্তিতে করা কার্যপত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের কাছে জি কে শামীমের প্রকল্পগুলোর অবস্থান জানতে চেয়েছিল। এর জবাবে রোববারের বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে জি কে শামীমের প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেড গণপূর্ত অধিদফতরের যেসব প্রকল্পের কাজ এককভাবে বাস্তবায়ন করছে, সেসব কাজের চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে সংশ্লিষ্ট গণপূর্ত বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

কয়েকটি প্রকল্পে কাজ বন্ধ থাকায় ইতিমধ্যে চুক্তি বাতিলের জন্য টার্মিনেশন নোটিশ দেয়া হয়েছে।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে বাস্তবায়নকারী ৫টি অংশী প্রতিষ্ঠান অবশিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যাংক হিসাব উন্মুক্ত করার জন্য আবেদন করেছে।

জি কে বিল্ডার্স লি. একসঙ্গে যৌথ উদ্যোগে গঠিত হলেও কাজগুলো প্রকৃতপক্ষে এই ৫টি প্রতিষ্ঠানই (যারা পার্টনার ইনচার্জ হিসেবে যৌথ উদ্যোগের চুক্তিতে উলি­খিত) বাস্তবায়ন করছে। নির্মাণকাজের বিপরীতে যৌথ উদ্যোগের ব্যাংক হিসাবগুলোও তারা পার্টনার ইনচার্জ এককভাবে পরিচালনা করছে। এই বিবেচনায় সংশ্লিষ্ট কাজের বিপরীতে যৌথ উদ্যোগের স্থগিতকৃত ব্যাংক হিসাব অবমুক্ত করার জন্য গণপূর্ত অধিদফতর সুপারিশপত্র দিয়েছে।

বৈঠকে বিষয়টি অবতারণ করে সাবেক মন্ত্রী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি র‌্যাবের অভিযানে মুদ্রা পাচার আইনসহ একাধিক মামলায় কারাবন্দি জি কে শামীমের ঠিকাদার কোম্পানির অধীনে একক কিংবা যৌথ বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজ বন্ধ থাকার বিষয়টি নজরে এসেছে।

তিনি বলেন, জি কে শামীমের ঠিকাদার কোম্পানির অধীনে সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এ প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হওয়া জরুরি। তাই জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেড সরকারি প্রকল্পগুলোর কাজ চলমান রাখতে ব্যর্থ হলে তিনি যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত সময়ের মধ্যে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দেন।

জবাবে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সব নিয়মনীতি অনুসরণ করে জি কে শামীমের ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে একক কিংবা যৌথ বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ভবিষ্যৎ নির্ধারিত হবে। যথাযথ আইনগত পদ্ধতি অনুসরণ করে বিষয়টি সমাধান করার জন্য ইতিমধ্যে গণপূর্ত অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লিখিতভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি কমিটিকে অবহিত করেন, জি কে শামীম র‌্যাবের হাতে আটক হওয়ার পর কৌশলগতভাবে জিকেবি অ্যান্ড কোম্পানি লিমিটেড কিছু কিছু প্রকল্পে অল্প পরিসরে কাজ শুরু করার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। তবে যথাসময়ে এই প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার ব্যাপারে মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করেই জিকেবি অ্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে প্রয়োজনে নতুন ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দেয়া হবে।

এছাড়া বৈঠকে পর্যটননগরী কক্সবাজারের ‘কিটকট’ (পর্যটকদের জন্য সমুদ্রসৈকতে ব্যবহৃত ছাতা ও টেবিল) পর্যটকদের বিনামূল্যে ব্যবহার নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কক্সবাজারের সব হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো এসটিপির আওতায় আনার জন্য সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, নারায়ণ চন্দ্র চন্দ, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান ও ফরিদা খানম অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা