,

প্রধানমন্ত্রীর সঙ্গে সুন্দরীদের সৌজন্য সাক্ষাৎ

news-image

বিনোদন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ কয়েকজন প্রতিযোগী। গতকাল রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুন্দরীরা।

এদিকে, গত ২৩ অক্টোবর রাতে বসুন্ধরা কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্ব। সেরা ১০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হন শিলা। আর তার মাথায় মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সেরা ১০ জন হলেন- তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম এবং তসিবা আনিতা ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর