,

নবীনগরে ১ টাকা ও ২ টাকার কয়েন  নিয়ে দূর্ভোগ

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় দীর্ঘ দিন যাবৎ ১ টাকা ও ২ টাকা মূল্যের কয়েন ( ধাতব মুদ্রা ) অচল। দীর্ঘ দিন ধরে নবীনগরে ১ টাকা ও ২ টাকার কয়েন অচল থাকায় এখন নবীনগরে প্রায় দেখা মেলে না ১ টাকা ও ২ টাকা মূল্যের কয়েনের। এতে দুভোর্গ পোহাতে হচ্ছে নবীনগরের ক্রেতা-বিক্রেতাদের। ভিক্ষুকও এখন ১ টাকা ও ২ টাকা মূল্যের কয়েন নিচ্ছেন না।

নবীনগর উপজেলা সংলগ্ন পার্শ^বর্তী মুরাদনগর উপজেলা, বাঞ্চারামপুর উপজেলা, কসবা উপজেলা ও রায়পুরা উপজেলায় ১ টাকা ও ২ টাকা মূল্যের কয়েন চললেও নবীনগরে অচল। গত ১৭ জানুয়ারী ২০১৫ সালে রোববার সচিবালয়ে ‘ভ্যাট সংশোধন আইন’ সংক্রান্ত বৈঠকে তৎকালিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছিলেন, আগামীতে ৫ টাকার নীচে কোন মুদ্রা না রাখার চিন্তা ভাবনা করছে সরকার। নতুন ৫ টাকার মুদ্রা বাজারে ছাড়া হবে এবং তার আগে ৫ টাকা মানের মুদ্রার নীচে যে মুদ্রা আছে (১ ও ২ টাকা ) সেগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে।

দৈনিক প্রথম আলোতে অর্থমন্ত্রীর বরাত দিয়ে গত ১৮ জানুয়ারী ২০১৫ রোজ সোমবার প্রকাশিত নিউজের হেডলাইন ছিল ১-২ টাকার কয়েন ও নোট থাকবে না- অর্থমন্ত্রী। দৈনিক প্রথম আলো সহ বাংলাদেেেশর অন্যান্য জাতীয় পত্রিকা ও টেলিভিশনে এই বিবৃত্তি দেখানো হয়েছিল। এই খবরটি নবীনগরে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে ১ টাকা ও ২ টাকা কয়েন দিয়ে ক্রেতা বা বিক্রেতাদের কেউ লেনদেন করতে চায় না। তাছাড়া নবীনগর উপজেলাস্থ ব্যাংক গুলোতে প্রথম দিকে ১ টাকা ও ২ টাকার কয়েন নিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের মাঝে হতাশা সৃষ্টি হয়। ১ টাকা ও ২ টাকার কয়েনের অযুহাতে নবীনগরে অপশক্তিরা জিইয়ে উঠে এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। সেই থেকে ১ টাকা ও ২ টাকা কয়েন নিয়ে প্রায় নবীনগরে ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে কথা কাটাকাটি ও ঝগড়াও গড়িয়েছে। এর পর থেকে এখন পর্যন্ত নবীনগরে ১ টাকা ও ২ টাকার কয়েন অচল।

এতে কয়েক কোটি টাকা লোকসান হয়েছে নবীনগরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। এখন প্রায় ১ টাকা ও ২ টাকার কয়েন রাস্তা-ঘাটে পড়ে থাকতে দেখা যায়। অন্যান্য অঞ্চলের মানুষ নবীনগর উপজেলায় এসে পড়ছেন বিপাকে। অনেকে আবার নবীনগর থেকে ১ টাকা ও ২ টাকার কয়েন স্বল্প মূল্যে বা অর্ধেক দামে কিনে পাশ^বর্তী উপজেলায় গিয়ে লেনদেন করছেন। নৌকাঘাটস্থ ব্যবসায়ী মুসা মিয়া জানান, অহন ১ টেহা ও ২ টেহার পুইসা চলে না, এতে কইরা কাস্টমারের লগে অনেক সম কতা কাডাকাডি অ। নবীনগর বড় বাজারের মুদি দোকানি জানান, আগে ব্যাংকে ১ টেহা ও ২ টেহা পুইসা নিতো অহন নেনা যেই কারনে আমরা নিই না। কাজী টুটুল নামে একজন ক্রেতা বলেন, এখন ৯/৪ টাকার দামের কোন কিছু কিনলে দোকানিরা ১০/৫ টাকা রেখে দেয়। ১ টাকা ফেরত দিতে চায় না। দোকানিরা বলে যে ১ টাকা নাকি অচল। অথবা আমি যদি দুই টাকার নোট ৪ টি দিয়ে সাথে ১ টাকার একটি কয়েন দেই তাহলে তারা পণ্য বিক্রি করতে চায় না। নবীনগরের সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা দীর্ঘ দিন যাবৎ কয়েন সমস্যায় ভুগলেও প্রতিকার পাচ্ছে না কেউ।

সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মনে করেন, ব্যাংকগুলোতে যদি ১ টাকা ও ২ টাকার কয়েন নিতো এবং স্থানীয় প্রশাসন নজর দিলে এর থেকে উপকৃত হতাম। দ্রুত নবীনগরের কয়েন সমস্যার সমাধানের জন্য অর্থ মন্ত্রণালয় ও সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন নবীনগরবাসী। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এর আগেও সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে উপজেলা পরিষদ কর্তৃক মাইকিং করা হয়েছে যদি আবারো কয়েন নিয়ে কোন সমস্যা সৃষ্ট হয় তাহলে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা