,

খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ চলছে

news-image

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। রোববার দুপুর ২ টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরী করে এ সমাবেশ শুরু হয়।

সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তৎপরতা লক্ষ্য করা যায়। দুপুর ১২টার পর থেকে থানা ও ওয়ার্ডসহ দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীকে ব্যানার ও ফেসটুন খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে দেখা গেছে। এরপর এরপর দুপুর ২টা নাগাদ লোক সমাগমের পরিপূর্ণতা পায়।

নাইটেঙ্গেল থেকে ফকিরাপুল পর্যন্ত হাজার হাজার মানুষের অবস্থানের ফলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

গত ১৯ নভেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা