সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১১৭ টেস্টের ৪২টিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ

news-image

এমন নাকানি-চুবানি খাওয়ার পর সেটা নিয়ে কথা বলাটাও বোকামি। এখন শুধু ব্যর্থদার তালিকায় খুঁজে বেড়াতে হবে। সেই তালিকা খুঁজতে গিয়ে দেখা গেলো বাংলাদেশ মোট ৮৮টি টেস্ট ম্যাচ হেরেছে। যার মধ্যে ৪২টিতে আবার ইনিংস ব্যবধানেই হেরে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে বাংলাদেশ ইনিংস ও ৪৬ রানে হেরেছে।

ভারত সফরের টি-টোয়েন্টিতে বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে। কিন্তু বাংলাদেশের তো চারদিনের ক্রিকেট ততটা শক্তিশালী না। আর এই ভঙ্গুর দল নিয়ে র‌্যাংকিংয়ে এক নম্বরে থাকা ভারতকে মোকাবেলা করা আসলেই কঠিন বলে উল্লেখ করেছে বিবিসি বাংলা।সাকিব-তামিম নেই। তাদের ছাড়া বাকিরা বেশ দুর্বল। মাহমুদুল্লাহ যেভাবে খেলেছেন, ইমরুল যেভাবে খেলেছেন এটা ভারতের বিপক্ষে অনেক কম হয়েছে। ইনজুরির আঘাত, মুস্তাফিজের অফফর্ম, নিষ্প্রভ ঘূর্ণি মিরাজের। সবমিলিয়ে একেবারে যাচ্ছেতাই অবস্থা ছিলো বাংলাদেশ দল।

ভারতীয় পেস বোলিংয়ের সামনে বাংলাদেশ এতটাই অসহায় ছিলো যে তিন ক্রিকেটার মাঠের বাইরে আছেন। শুধু ইডেন টেস্টেই বাংলাদেশের তিনজন ক্রিকেটার চোট পেয়ে মাঠ ছেড়েছেন। লিটন দাস, নাইম হাসান ও সর্বশেষ রিয়াদ।

তাছাড়া দলে সুযোগ পাওয়া ক্রিকেটার সাদমান ও ইমরুল কায়েস একেবারেই ব্যর্থ। মমিনুল হক দীর্ঘদিন বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানের তকমা নিয়ে আছেন। কিন্তু ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মমিনুল দুই ইনিংসেই শুন্য রানে আউট হন। এভাবে খেলে যে ভালো কিছু আশা করা ঠিক না সেটাই দেখালেন বাংলাদেশের ক্রিকেটাররা।