শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু : ট্রাক ঘিরে ক্রেতাদের ভীড়

news-image

সোহেল রশীদ,রংপুর : সারাদেশের ন্যায় অবশেষে রংপুর নগরীতে ৪৫ টাকায় কেজি দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। আজ রবিবার নগরীর ৫ পয়েন্টে খোলা ট্রাকে করে পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। এদিকে বহুল প্রতিক্ষিত ৪৫ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রির প্রথম দিনে নগরীতে ট্রাককে ঘিরে ক্রেতাদের ছিল উপচে পড়া ভীড় দেখা গেছে। অনেক ক্রেতাকেই লম্বা লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনেছেন। ফলে আজ সারাদিন রংপুর জুড়ে সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দু ছিল ৪৫টাকা দামে পেঁয়াজ বিক্রির খবর। অনেকেই এই পেঁয়াজ বিক্রিকে সাধুবাদ জানিয়ে খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি নগরীর প্রতিটি ওয়ার্ড ও জেলার প্রতিটি উপজেলায় চালুর দাবি জানিয়েছেন।

আজ নগরীর প্রেসক্লাব চত্বরে পেঁয়াজ কিনতে আসা রিকশাচালক মমিন মিয়া বাবু বলেন, খুচরা ও পাইকারী বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেশি। এ কারণে টিসিবির ৪৫ টাকা মূল্যের পেঁয়াজ কিনতে এসেছি। তবে এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনা কষ্টকর। তার মধ্যে টিসিবি শুধু মাত্র পাঁচটি নির্ধারিত স্থানে পেঁয়াজ বিক্রি করছে। নিয়ম করে সবখানে বিক্রির ব্যবস্থা করা হলে দিনমজুরসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।

এদিকে ধাপ চেকপোষ্টের পেঁয়াজ ক্রেতা শহিদুল ইসলাম শহীদ বলেন, অনেক কষ্ট করে এক কেজি পেঁয়াজ কিনতে পেরেছি। এটা সরকারের ভালো উদ্যোগ। ব্যবসায়ীরা তো সাধারণ মানুষকে জিম্মি করেছে। তবে জনপ্রতি ১ কেজির উপড়ে পেঁয়াজ দিলে আরও ভালো হতো।
নগরীর মর্ডাণ মোড়ের পেঁয়াজ ক্রেতা লতিফা বেগম বলেন, বাজারে যে ভাবে পেঁয়াজের দাম বেড়েছে। তাতে করে গরীব মানুষের পক্ষে এত দামে পেঁযাজ কেনা সম্ভব নয়। সরকারি ভাবে টিসিবি পেঁয়াজ দিচ্ছে শুনে কিনতে এসেছি। তবে এখানে এসে দেখলাম অনেক ভিড়। নগরীর প্রতিটি ওয়ার্ড- পাড়া মহল্লায় ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা গেলে অনেকেই স্বাচ্ছন্দে পেঁয়াজ কিনতে পারতেন।

টিসিবি সুত্রে জানা গেছে, রংপুর টিসিবি অফিস পেঁয়াজ বিক্রি মনিটরিং করছে। এছাড়াও ক্রেতাদের সুবিধার্থে জনসমাগত স্থলে খোলা ট্রাক রেখে পেঁয়াজ বিক্রি তদারকি করছে। নগরীর গুরুত্বপূর্ণ শাপলা চত্বর, প্রেসক্লাব চত্বর, সিটি বাজার, ডিসির মোড় ও সিও বাজারে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে। এছাড়াও নগরীর অন্যান্য মোড়েও পর্যায়ক্রমে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করা হবে। এছাড়াও জেলার কাউনিয়া ও পীরগাছা উপজেলার দুটি নিদিষ্ট স্থানে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলবে। ট্রাকে পেঁয়াজ বিক্রি না হওয়া পর্যন্ত ক্রেতারা পেঁয়াজ কেনার সুযোগ পাবেন। প্রতিটি ট্রাকে ১ হাজার কেজি করে পেঁয়াজ রাখা হয়েছে। প্রতিজন ক্রেতা ১ কেজি করে পেঁয়াজ কিনতে পাবেন।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে রাজধানীসহ সারা দেশের বিভাগ ও জেলা পর্যায়ে ৪৫ টাকা মূল্যে পেঁয়াজ বিক্রি জোরদার করেছে। সেই ধারাবাহিকতায় রংপুরেও টিসিবির এই কার্যক্রমে ক্রেতারা ন্যায্য মূল্যে পেঁয়াজ ক্রয়ের সুযোগ পাবেন। এব্যাপারে রংপুরের টিসিবির উপ-পরিচালক সুজাউদ্দৌলা জানান, সরকারের বিশেষ উদ্যোগে গতকাল শনিবার রংপুরে পেঁয়াজের ট্রাক এসে পৌছে যাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। পেঁয়াজ বিক্রি নিয়ে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা