,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ বোতল ফেনসিডিলসহ মোঃ রতন মিয়া (৩৯) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

রোববার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ফেরীঘাট এলাকার বসুন্ধরা বিল্ডিংয়ের বাসা থেকে অভিযান পরিচালনা করে মোঃ রতন মিয়াকে আটক করা হয়। রোববার (২৪ জুলাই) দুপুরে র‌্যাবের পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃত রতন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মো. যোবায়ের জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আশুগঞ্জের ফেরীঘাট এলাকার বসুন্ধরা বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া রতনকে আটক করে। আটককৃত ব্যক্তির গৃহ তল্লাশী করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
গোলাম সারোয়ার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর