,

চার সিনিয়র ক্রিকেটারের পারফরম্যান্সে হতাশ পাপন

ইন্দোর টেস্টের পর ইডেন টেস্টেও ইনিংস পরাজয়ের আশঙ্কায় পড়েছে বাংলাদেশ। এই টেস্টেও রীতিমত নাস্তানাবুদ হচ্ছে টপ ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানরা। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেষ যাদবের বল খেলতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদের। বাংলাদেশের দলের এমন পারফরম্যান্সে হতাশ হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বিশেষ করে বর্তমান দলের চার সিনিয়র ক্রিকেটার রিয়াদ, মুশফিক, ইমরুল, মুমিনুলের পারফরম্যান্সে।

কলকাতায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি প্রধান বলেন, ‘সিনিয়রদের ব্যাপারে ধারণা ছিল- ভারত যত ভালো বলই করুক, যেহেতু ওরা এত বছর ধরে ভালো বল খেলে এসেছে তাই ভারতের বোলারদের মোকাবেলা করতে পারবে। প্রত্যাশামত কিছুই পাইনি। প্রথম ইনিংস তো ভালো হয়নি, দ্বিতীয় ইনিংসও হয়নি।’

ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিক(৫৯) ও মাহমুদুল্লাহর(৩৯) পারফরম্যান্স নিয়ে পাপন জানান, ‘চারজনকে সিনিয়র ক্রিকেটার বলা যায়- রিয়াদ, মুশফিক, ইমরুল, মুমিনুল। তাদের কাছে বেশি প্রত্যাশা করা যায়। সেদিক থেকে চিন্তা করলে মুশফিক-রিয়াদে আশার আলো দেখা যাচ্ছিল দ্বিতীয় ইনিংসে।’

তিনি আরো জানান, হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে ছিটকে পড়া রিয়াদের চোট গুরুতর। তাই তার প্রার্থনা, রিয়াদ যেন সেরে ওঠে ব্যাট হাতে নামেন তৃতীয় দিনে। অবশ্য অলৌকিক কিছু না ঘটলে সেক্ষেত্রে পরাজয়ের ব্যবধান কমানোর সুযোগই পাবেন শুধু রিয়াদ।

পাপন বলেন, ‘দুর্ভাগ্যবশত রিয়াদ এখন ইঞ্জুরিতে, সিরিয়াস ধরনের ইঞ্জুরি। দোয়া করছি তাড়াতাড়ি যাতে ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে কালকে খেলতে পারবে না।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর