,

মৌলভীবাজারে ৬টি বাঘের বাচ্চা উদ্ধার

news-image

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর থেকে ছয়টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে বাচ্চাগুলোকে উদ্ধার করে বন বিভাগ।বরিশাল টাইমস

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) সকালে ধান কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মেছো বাঘের ছয়টি বাচ্চা দেখতে পান। পরে স্থানীয় লোকজন বাঘের বাচ্চা দেখতে ভিড় করেন। রাতে বন বিভাগকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে শনিবার সকালে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও প্রাণীপ্রেমী সোহেল শ্যাম পাপ্পু, পিয়াস আহমেদ ও বনপ্রহরী বুলবুল মিয়া মেছো বাঘের বাচ্চাগুলোকে উদ্ধার করে নিয়ে আসেন।

বর্তমানে বাচ্ছাগুলো প্রাণীপ্রেমী সোহেল শ্যাম পাপ্পুর অধীনে শ্রীমঙ্গলের সবুজবাগে আছে। তার মাধ্যমে প্রাণীগুলোকে সুস্থ করে তোলার পর বনে অবমুক্ত করা হবে।

সোহেল শ্যম পাপ্পু বলেন, বাঘগুলো গতকাল থেকে কিছু খায়নি। এদের বয়স গড়ে ২৫ দিন হবে। ড্রপার দিয়ে খাওয়াতে হচ্ছে। মায়ের যত্ন ছাড়া এত ছোট বাচ্চাদের বাঁচিয়ে রাখা খুবই কষ্টের। তবে আমি আশাবাদী ৪/৫ মাসের সেবায় তাদেরকে স্বাবলম্বী করে তুলতে পারব।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, বাচ্চাগুলো সোহেলের কাছে দিয়েছি। কারণ এই বয়সের বাচ্চাকে মাতৃস্নেহে সেবা না দিলে বাঁচানো যাবে না। ৪/৫ মাসেই তারা সুস্থ এবং স্বাবলম্বী হয়ে যাবে। তখন তাদের অবমুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা