,

কেউ আমাকে খুঁজেও পাবে না : নুসরাত ফারিয়া

news-image

সিনেমা, বিজ্ঞাপন আর ব্যবসার হিসাবে বছরের প্রায় পুরোটাই চঞ্চল সময় পার করেছেন দুই বাংলার প্রিয়মুখ নুসরাত ফারিয়া। তবে ষোলকলা পূর্ণ হতো শাকিব খানের সঙ্গে শুটিং শেষ করা ‘শাহেনশাহ’ ছবিটি মুক্তি পেলে।

বছরের শেষ প্রান্তে এসে এ নিয়ে খানিক আক্ষেপ আছে বটে, তবে হতাশ নন। বললেন, ‘বিলম্ব হতেই পারে। এটাও ঠিক, প্রত্যাশা ছিল ছবিটি এ বছর মুক্তি পাবে। শাকিব খানের সঙ্গে এটা আমার প্রথম ছবি। আমরা কাছাকাছি সময়ে একটা টিভিসিও করেছি। দর্শকদের ভালো সাড়া পেয়েছি। ছবিটি মুক্তি পেলে বাড়তি মাত্রা যোগ হতো আমাদের জুটিতে, সন্দেহ নেই।’

বরাবরই লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলা নুসরাত ফারিয়া অবশ্য এসব ভেবে বসে নেই। উল্টো  কাছে প্রকাশ করলেন, আসছে বছরের ব্যস্ত ক্যালেন্ডার। ফারিয়ার মতে, ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ক্যালেন্ডার সাজিয়েছেন ২০২০ সালের জন্য। নিজেকে প্রস্তুত রেখেছেন, অপেক্ষা চলতি বছরের শেষ ক’দিন অতিক্রমের।

তার ভাষায়, ‘২০২০ সালের পুরোটাজুড়ে এতই ব্যস্ত থাকবো, কেউ আমাকে খুঁজেও পাবে না। কারণ, ইচ্ছে থাকলেও কাউকে সময় দেওয়ার মতো সময় বের করতে পারবো না।’
নুসরাত ফারিয়ার ২০২০ সালের ক্যালেন্ডারে এরমধ্যে যোগ হয়েছে দুই বাংলার চারটি বড় ক্যানভাসের ছবি। যার মধ্যে একটির নাম জানা গেছে, দীপঙ্কর দীপনের ‘অপারেশন সুন্দরবন’। সঙ্গে থাকছে ন্যুনতম ৭টি প্রতিষ্ঠানের এনড্রোসমেন্ট। নতুন বছরের জন্য বিশেষ খবর হলো, আবারও তিনি কণ্ঠে তুলছেন গান। ২০১৮ সালে ‌‘পটাকা’ চমকের পর আরও বড় চমক নিয়ে হাজির হবেন নতুন বছরে।তবে ব্যস্ততম ২০২০ সালে পা রাখার আগে, চলতি বছরের শেষাংশে এসে খানিকটা আড়ালে আছেন নুসরাত ফারিয়া। সব রকমের শুটিং ব্যস্ততা স্থগিত করেছেন। মন বসিয়েছেন পড়ার টেবিলে। কারণ, চলছে এক্সাম!

ফারিয়া বললেন, ‘প্রচুর পড়াশোনা করতে হচ্ছে এখন আমাকে। এক্সাম চলছে। ইউনিভার্সিটি অব লন্ডনের আওতায় ল’ পড়ছি। এটি শেষ হবে ২০২১ সালে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন বিষয়ের ক্লাস করতে আর পরীক্ষা দিতে ভালোই লাগে আমার।’জীবনের প্রতিটি বিষয়েই সচেতন ও সিরিয়াস এই অভিনেত্রী জানান, চলমান পরীক্ষা আর পড়াশুনার খাতিরে ফেসবুক প্রোফাইলটি সাময়িক সময়ের জন্য ডি-অ্যাক্টিভ করে রেখেছেন।মজার ছলেই বললেন, ‘ফেসবুক ওপেন থাকলে- মন বসে না পড়ার টেবিলে! তাই সোজা বন্ধ। তবে মুঠোফোন খোলা আছে।’

এদিকে সাম্প্রতিক সময়ে ঢালিউড-টলিউডে বয়ে যাচ্ছে বিয়ের হাওয়া। কাছাকাছি সময়ে দুই দেশের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বেশ ক’জন তারকার বিয়ের খবর।বিষয়টি উপস্থাপন করার পর ফারিয়া বললেন, ‘ফেসবুক বন্ধ থাকায় কী যে আরামে আছি- বুঝুন এবার। সুখবরগুলো পাইনি আমি! অবশ্যই তাদের সবাইকে শুভেচ্ছা, যদি খবরগুলো সত্যি হয়। তবে নিজের বিয়ের খবরটা এখনই দিতে পারছি না। কারণ, বিয়ের বয়স এখনও হয়নি আমার। ২০২০ সালটা ক্যালেন্ডার ধরে কাটাতে চাই, ২১-এ ল’টা শেষ করতে চাই। তারপর না হয়, বিয়ের খবর!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর