,

কসবায় ফলদ চারা বিতরন

news-image

কসবা প্রতিনিধি : কসবায় পৌর এলাকার গুড়িয়ারুপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফলদ চারা বিতরন অনুষ্ঠান।বিকেলে দি সোশ্যাল এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেন নামে ওই গ্রামের একটি যুব সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং সকলের মাঝে সংগঠনটির উদ্যোগে প্রায় ৩ শত উন্নত জাতের পেপে’র চারা বিতরন করা হয়।
দি সোশ্যাল এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি শামিমুল হুদার সভাপতিত্বে ফলদ চারা বিতরন অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মাজেদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, দি কসবা কো-অপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান শওকত রেজা রতন ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক ছোটন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে একটি করে পেপে চারা বিতরন করা হয়।

এর আগে সংগঠনের পক্ষ থেকে গ্রামের অসহায় এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরই চারা বিতরনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সদস্যরা। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা