বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বল্পবসনা হয়ে মন্দিরে গিয়ে সমালোচনার মুখে অজয়কন্যা

news-image

বিনোদন ডেস্ক : ক্রপ টপ পরে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দেবগনের কন্যা নাইসা দেবগন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাইসার এমন ছবি শেয়ার হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ট্রলের শিকার হন নাইসা। তার এমন পোশাকে নেটিজেনদের অনেকেই বলেছে, মন্দিরে যাচ্ছ নাকি জগিং করতে?

নেটিজেনদের একজন বলেছেন, ‘আমি যদি এ রকম জামা পরে মন্দিরে যেতাম, বাবা আমায় চড় মারতো।‘

আরেকজন বলেন, ‘মন্দিরে যাচ্ছো…এভাবে?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুইদিন ধরে কাজল ও অজয় কন্যাকে এমনই নেতিবাচক মন্তব্যে ভাসিয়েছেন নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, পূজা দিতে যাওয়ার সময় নাইসা নীল ডেনিমের প্যান্টের সঙ্গে স্লিভলেস হলদে ক্রপ টপ পরেছিলেন। কপালে চন্দনের টিপ। হাতে পূজার উপকরণ। বাবা অজয় দেবগনের সঙ্গে এমন পোশাক পরে পূজা দিতে যাচ্ছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ার পর থেকে নাইসার প্রতি আসতে থাকে একের পর এক নেতিবাচক মন্তব্য।

অবশ্য অনেকে আবার নাইসার পাশে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, মন্দির বলেই কি ট্র্যাডিশনাল জামাকাপড় পরতে হবে? অন্তরের শ্রদ্ধাই আসল। জামাকাপড় যা-ই হোক না কেন।

এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে নাইসাকে। কখনও পোশাক নিয়ে আক্রমণ, আবার কখনও মেকআপ নিয়ে। যদিও ট্রলকে কোনোদিনই পাত্তাই দেননি দেবগন পরিবার।

নাইসার ছবি নিয়ে এমন মন্তব্য আসলেও বলিউড দম্পতি অজয়-কাজল কিংবা মেয়ে নাইসা কেউই কোনো মন্তব্য করেননি এ ব্যাপারে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী