,

নবীনগরে প্রেসক্লাবের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবে গতকাল শুক্রবার সকালে (২২/১১/১৯) নবীনগর প্রেসক্লাবের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে নবীনগর শহরের গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী শেষে প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, আরিফুল ইসলাম ভূইঁয়া মিনাজ, ডা. আজিজুল ইসলাম বাচ্চু, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, গৌরাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দিন মনির, প্রভাষক দেলোয়ার হোসেন, সাইদুল আলম সোরাফ, তাজুল ইসলাম চৌধুরী, মোস্তাক আহমেদ উজ্জল, মো. সেলিম রেজা, শাহনুর খাঁন আলমগীর, মো. গোলাম মোস্তফা, ডা. নজরুল ইসলাম, আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।

এছাড়া নবীনগরের সকল প্রেস ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যে সকল সাংবাদিকগণ মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন সহ কুরান তেলায়াত, গীতা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর