,

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে সবার ওপরে বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে পর্যটকদের উৎস শীর্ষ ৬০টি দেশের তালিকা দিয়েছে দেশটির পর্যটন বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকায় সবার ওপরে আছে বাংলাদেশের নাম। ২০১৬ সালে ১৩ লাখ ৮০ হাজার ৪০৯ জন, ২০১৭ সালে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন এবং ২০১৮ সালে ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫ জন বাংলাদেশি পর্যটক ভারত সফর করেছে।

ভারতে পর্যটকদের উৎস দেশের তালিকায় বাংলাদেশের পরেই আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, জার্মানি ও রাশিয়া।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পর্যটক ভিসার পাশাপাশি অন্যান্য ক্যাটাগরির ভিসা যোগ করলে বাংলাদেশ থেকে ভারতে সফরকারীর সংখ্যা আরো অনেক বেশি হবে।

জানা গেছে, ২০১৭ সালে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ১৩ লাখ ৮০ হাজার ভিসা ইস্যু করেছে। ২০১৮ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭০ হাজারে। বর্তমানে সারা বিশ্বের মধ্যে ভারতের সবচেয়ে বড় ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশে। বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘ মেয়াদি ও ‘মাল্টিপল এন্ট্রি’ ভিসা ইস্যু করা হয়। ফলে একই ভিসা নিয়ে একাধিকবার ভারতে যাতায়াত করা যায়। এছাড়া ভারতে আসা যাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বন্দর ব্যবহারের যে বিধি-নিষেধ ছিল তাও পর্যায়ক্রমে ওঠে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর