,

শাজাহান খান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন সড়ক আইন-২০১৮ সংশোধনের ব্যাপারে পরবর্তী করণীয় সম্পর্কে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান।

বৈঠকে শাজাহান খানের সঙ্গে শ্রমিক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বৈঠকে শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দেবেন শাজাহান খান।

শুক্রবার (২২ নভেম্বর) পল্টনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন শাজাহান খান।

এর আগে, সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়ে সারাদেশের ফেডারেশনের কার্যকরী সদস্যদের নিয়ে গত দুদিন ধরে আলোচনা করে আসছিলেন তারা।

এদিকে নতুন সড়ক আইনের যেসব কঠোর ধারা সংশোধনের দাবি ছিলো মালিক-শ্রমিকদের, সেগুলো বিবেচনায় নিয়েছে সরকার। যেসব ধারার কারণে মালিক-শ্রমিকেরা বড় ধরনের আর্থিক জরিমানায় পড়তে পারেন, সেগুলোর প্রয়োগ আগামী বছরের জুন পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে গত বুধবার গভীর রাতে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকেরা সারা দেশে পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে তার বাসভবনে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক নেতাদের বৈঠক হয়। ওই বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নতুন সড়ক আইনের ৯টি ধারা সংশোধনের প্রস্তাব দিয়েছে। চালকদের লাইসেন্স-সংক্রান্ত ও যানবাহনের আকৃতি পরিবর্তন-সংক্রান্ত অপরাধের শাস্তি জুন পর্যন্ত নতুন আইনে হবে না বলে ঘোষণা দেন তিনি। এ ছাড়া আইন সংশোধন-সংক্রান্ত বিষয়গুলো সুপারিশ আকারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে তিনি জানান। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর