,

বাসের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ১০

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে ষোলগড় এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন মারা যান।

জানা গেছে, স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে শিমুলিয়া ফেরি ঘাটের দিকে যাচ্ছিল। পথে ষোলগড় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর