সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ইনিংস ১০৬ রানে শেষ (সরাসরি)

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্দোর টেস্টের মতো ইডেনেও হতাশ করলেন ইমরুল কায়েস। মাত্র ৪ রান করে ইশান্ত শর্মার বলে এলবিডব্লুর শিকার হন। ওই ওভারের প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচেও যান তিনি। এলবিডব্লুর সিদ্ধান্তে রিভিউ নিলেও ভুল প্রমাণিত হন বাংলাদেশের এ ওপেনার। ৪ রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। ইমরুলকে দিয়ে শুরু, বাংলাদেশের ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে যাওয়ার মিছিলটা কাল থামেনি। নৈশভোজের বিরতি থেকে ফেরার খানিক পর ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

ইমরুলের আউটের পর সাদমানের সঙ্গে জুটি বেঁধেছেন মুমিনুল হক। কিন্তু বাংলাদেশ অধিনায়ক আর সাদমানের জুটিও বেশিক্ষণ টেকেনি। ৭ বল খেলা মুমিনুল রানের খাতা খোলার আগেই যাদবের শিকার হন। স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন রোহিত শর্মা। মোহাম্মদ মিঠুন এসে টিকতে পেরেছেন মাত্র ২ বল। যাদবের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড মিঠুন (০)। পরের ওভারে বিপর্যয় আরও বেড়েছে বাংলাদেশের। মোহাম্মদ শামির বলে বোল্ড হন মুশফিক। খেলেছেন মাত্র ৪ বল। নৈশভোজের আগে ৬ উইকেটে ৭৩ রান তুলেছে বাংলাদেশ। নৈশভোজ থেকে ফিরে আর ৩৩ রান তুলতেই অলআউট বাংলাদেশ।

মিডল অর্ডারে বাংলাদেশের তিন ব্যাটসম্যান মুমিনুল, মিঠুন ও মুশফিক কোনো রান করতে পারেননি। ১১ বলের মধ্যে ফিরেছেন এ তিন ব্যাটসম্যান। আউট হওয়া চার ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে ৪,০,০,০। এক সাদমানই যা একটু লড়াই করার চেষ্টা করছিলেন। কিন্তু ৫২ বল খেলা সাদমানকে (২৯) তুলে নেন উমেশ। তাঁকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন এ পেসার। মাহমুদউল্লাকে তুলে নেন ইশান্ত। এরপর শামির বলে মাথায় আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেছেন লিটন। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। স্কোয়াডে আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান নেই।

ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবারামাকৃঞ্চন জানিয়েছেন, ‘ইডেনের উইকেটে প্রচুর ঘাস রয়েছে।’ পেসাররা এতে শুরুতে বাড়তি সুবিধা পেলেও তাঁর মতে, টস জিতে আগে ব্যাট করা উচিত। এর আগে ১১টি দিবারাত্রির টেস্টে টস জিতে ফিল্ডিং নেওয়ার নজির দেখা গেছে মাত্র দুবার। আগে ব্যাট করা দল জিতেছে ৬ ম্যাচ।

ইডেন গার্ডেনসে ঐতিহাসিক টেস্ট খেলতে নেমেছে ভারত-বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্পিনার তাইজুল ইসলামের জায়গায় খেলছেন পেসার আল-আমিন হোসেন। আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় নাঈম হাসান।

https://www.youtube.com/watch?v=EZQ8XgO8Bms

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে