,

নিলামে প্রিন্সেস ডায়ানার পোশাক

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রিন্সেস ডায়ানার পরিধেয় একটি পোশাক শিগগিরই নিলামে উঠছে। ১৯৮৫ সালের নভেম্বরে আয়োজিত একটি আনুষ্ঠানে পোশাকটি পরেছিলেন তিনি।

মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান এবং ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যানের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়ে হলিউড অভিনেতা জন ট্র্যাভোল্টার সঙ্গে নেচেছিলেন ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা।

সেখানে জন ট্র্যাভোল্ট পরেছিলেন কালো স্যুট আর ডায়ানার পরিধানে ছিল নীল রঙের মখমলের গাউন। ডায়ানার সেই পোশাকটির নাম দেওয়া হয়েছিল জন ট্র্যাভোল্টের নামেই। পোশাকটির ডিজাইনার ছিলেন ভিক্টর এডেলস্টাইন। এর সঙ্গে নীলকান্তমণি এবং মুক্তা খচিত গলার হার ডায়ানাকে রানি রূপেই ফুটিয়ে তুলেছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের নিলামকারী কেরি টেলর ডায়ানার তিনটি বিশেষ পোশাকের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে এই পোশাকটি ছাড়াও রয়েছে বিয়ের পোশাক এবং যেদিন প্রিন্স চার্লস তার স্ত্রী ডায়ানার বিশ্বাসঘাতকতার কথা সবার সামনে আনেন সেদিন ডায়ানার পরিহিত পোশাকটি।

আগামী ৯ ডিসেম্বর নীল রঙের মখমলের সেই গাউনটি নিলাম তুলবে কেরি টেলর। পোশাকটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে সাড়ে ৩ লাখ পাউন্ড।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মৃত্যুর মাত্র দুই মাস আগে দাতব্য কাজে ডায়ানা তার গাউনটি নিলামে বিক্রির জন্য দান করেছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর