,

এবার বিমানে করে তুরস্ক থেকে এলো পেঁয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজের অস্বাভাবিক দাম বাড়ায় বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এবার তুরস্ক থেকে একটি বিশেষ ফ্লাইটে আনা হয়েছে পেঁয়াজ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পেঁয়াজ বহনকারী কার্গোবিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর কাস্টমসের অফিসার সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুক্রবার সকালে মেঘনা গ্রুপের আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ঢাকায় এসে পৌঁছায়।

এই পেঁয়াজ সরকারকে দেবে মেঘনা গ্রুপ। সরকার টিসিবির মাধ্যমে সেগুলো বিক্রি করবে।

এর আগে গত বুধবার আকাশপথে পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ ছিল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়তে থাকে। গেল সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম কেজিতে ২৩০ থেকে ২৫০ টাকায় উঠে যায়। পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে লাগাম টানতে অবশেষে বিমানে করে পেঁয়াজ আনার ঘোষণা দেয় সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর