,

প্রধানমন্ত্রীর জন্য ৫০ পদের আয়োজন সৌরভের

news-image

স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন অবস্থান করছেন কলকাতায়। ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির ঐতিহাসিক টেস্ট ম্যাচটির উদ্বোধনের পর ইডেন গার্ডেন্সের মাঠে বসে বাংলাদেশ-ভারতের মধ্যকার টেস্ট ম্যাচটি দেখছেন তিনি।

খেলা চলাকালীন ঘণ্টাখানেক সময় মাঠে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। উপমহাদেশের প্রথম গোলাপি বলের ঐতিহাসিক এই ম্যাচটিকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে সদ্য আরোহী সৌরভ গাঙ্গুলি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিকে সামনে রেখে ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

মধ্যাহ্নভোজের এই রাজকীয় আপ্যায়নে গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি-মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার সবরকম জনপ্রিয় পদই থাকছে। আরও থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০ এর বেশি পদ।

এ ছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির নানা পদ। সিএবি এই মধ্যাহ্নভোজের দায়িত্ব দেয় সঙ্গে হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলকে।

একে তো ক্রিকেট বোর্ডের সভাপতি তার ওপর আবার ঘরের মাটি কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। তাই মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু ঠিক করেছেন সৌরভ গাঙ্গুলি নিজেই।

শুক্রবার দুপুর ১টা ২৬ মিনিটে যৌথভাবে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক ইডেন টেস্টের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এ সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর