,

ব্রাহ্মণবাড়িয়ায় বৌভাতে গরুর মাংসে বিষ মেশানোর অভিযোগে কসাই আটক, মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে একটি বিয়ের বৌ ভাত অনুষ্ঠানে খাবারের গরুর মাংসের সাথে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কসাইকে আটক করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আইয়ুব খান (৩০) এর বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল।

অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) বাবুর্চি রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুল এর নাম বলেন। উক্ত বাবুর্চিকে কাজ না দেওয়ায় তার পরামর্শে একাজ হয়েছে বলে জানান কসাই রাজীব। বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় রাজীব নামে এক কসাইকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমান বলেন, এ ঘটনায় কসাই ও তারসহযোগী সহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কসাইকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর