,

বাস-মাইক্রোবাস সংঘর্ষে মুন্সিগঞ্জে নিহত ৬

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ মো. আসাদুজ্জামান জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী আহত অবস্থায় এসে এখানে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর