,

‘সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম’

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সের একটি এনজিও প্রধান বলেছেন, বিশ্বব্যাপী মুসলিমরাই সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ ও উগ্রবাদের শিকার।

তার দাবি , সন্ত্রাসী হামলার শিকার ৮০ শতাংশই মুসলিম। খবর আনাদলু।

খবরে বলা হয়, বুধবার ফ্রান্সে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে দেশটির অ্যাসোসিয়েশন ফ্রান্সিস দেস ভিক্টিমস দ্যু টেররিজমের প্রধান সেন্ট মার্ক বলেন, ‘মুসলিমরাই সবার আগে সন্ত্রাসীদের শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো প্রচার করে, সন্ত্রাসীরা মুসলিম আর তাদের শিকার হচ্ছে অমুসলিমরা। এটি সত্য নয়। বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার ৮০ ভাগেরই শিকার হচ্ছে মুসলিমরা।’

সম্মেলনটিতে আমন্ত্রিত ছিলেন সন্ত্রাসবাদের শিকার বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিও। তাদের উদ্দেশ্যে সেন্ট মার্ক বলেন, ‘সন্ত্রাসীরা চায় আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করি। কিন্তু ধ্বংস হয়ে যাওয়া আমাদের মধ্যে সেতুবন্ধনটি আমরা পুনর্নির্মাণ করতে চাই।’

ফ্রান্সে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিমদের বসবাস। দেশটির ৬৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৫ মিলিয়নেরও বেশি মুসলিম সংখ্যালঘু।

ইউরোপোলের একটি প্রতিবেদনে জানা যায়, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইউরোপের ঘটা সন্ত্রাসী হামলার ৯৯ শতাংশ শিকার ছিল মুসলিমরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর