আবরার হত্যার ঘটনায় ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার
নিউজ ডেস্ক : আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রলীগের নেতাসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীকে বুয়েট থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।
বুয়েট ছাত্র আবরার হত্যাকান্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েট বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার রাতে বুয়েট বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিনের সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।











