,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ কৃষকের লাশ নদী থেকে উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের এক দিন পর মোঃ আবদুস সালাম-(৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লঙ্গন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, গতকাল বুধবার ভোরে উপজেলার মেদির হাওরে জমিতে কাজ করতে বের হন সালাম। এর পর থেকে নিখোঁজ ছিল সে।আজ বিকেলে স্থানীয়রা লঙ্গন নদীতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে সালামের লাশ থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রির্পোট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর