,

টাঙ্গাইল শহরে তিন দিনের জন্য ১৪৪ ধারা

news-image

টাঙ্গাইল শহরে বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন ভোর ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে শহরে মাইকিং করে বিষয়টি পৌরবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে পাল্টা কর্মসূচি হাতে নিয়েছে খান পরিবার-বিরোধী গ্রুপ। এ নিয়ে টাঙ্গাইল শহরে উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে ১৪৪ ধারা জারি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন বলেন, ‘দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পুরো টাঙ্গাইল। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটতে পারে এমন চিন্তা করে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

জানা যায়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার ‘শহীদ আমিনুর রহমান খান বাপ্পী স্মৃতি সংসদের’ ব্যানারে খান পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার কবর জিয়ারত, বাপ্পী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‌্যালি এবং শুক্রবার বিকালে শহীদ মিনারে আলোচনা সভা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর