,

টি-টেন লিগে প্রিন্টআউট না থাকায় ম্যাচ পরিত্যক্ত!

news-image

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিতে ক্রিকেট ম্যাচ ভেসে যাওয়ার ঘটনা হরহামেশাই দেখা যায়। তবে আবুধাবি টি-টেন লিগে যে কারণে বৃষ্টিবিঘ্নিত খেলা পণ্ড হলো, সেটি অবিশ্বাস্য! আয়োজকদের কাছে ডাকওয়ার্থ-লুইস (ডিএল) মেথডের প্রিন্টআউট না থাকায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলো।

বুধবার শেখ আবু জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় টিম আবুধাবি ও ডেকান গ্ল্যাডিয়েটর্স। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে আবুধাবি।

জবাবে ডেকান প্রথম ওভারে ১১ রান তোলার পর বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার ম্যাচ শুরু হয়। এবার খেলা হয় ৮ বল। এর পর ফের আসে বৃষ্টি। তবে দ্বিতীয় দফায় তা বেশিক্ষণ থাকেনি। কিন্তু ততক্ষণে ম্যাচের দৈর্ঘ্য অনেক কমে যায়।

নিয়মানুযায়ী, এ ক্ষেত্রে ডিএল মেথডে টার্গেট নির্ধারিত হয়। তবে সেটি করতে পারেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। কারণ এ পদ্ধতির প্রিন্টআউট তাদের কাছে ছিল না। যেটি দিয়ে সহজে লক্ষ্য নির্ধারণ করা যায়।

ফলে বৃষ্টি থামার পরও কিছুক্ষণ নির্বিকার হয়ে মাঠের পাশে দাঁড়িয়ে থাকেন আম্পায়াররা। খেলোয়াড়রাও হতভম্ব হয়ে যান। তারা বুঝতেই পারেননি কেন খেলা গড়াচ্ছে না। কারণ ডিএলের প্রিন্টআউট না থাকায় দ্রুত ম্যাচ রেফারির কাছ থেকে কোনো ঘোষণা আসেনি। অবশ্য একপর্যায়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তিনি।

আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে এভাবে ম্যাচ বাতিল হওয়ার পর ক্রিকেটবিশ্বে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তুলেছেন- ডিএল মেথডের জন্য কেন আগাম প্রস্তুতি নেননি আয়োজকরা? বৃষ্টির পর আইন অনুযায়ী কেন দুদলকে ডিএল শিটের প্রিন্টআউট দিতে পারল না তারা? ইত্যাদি ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর