,

ইউপি সদস্যে যুবককে বাঁশে ঝুলিয়ে নির্যাতন করলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিচারের নামে বাঁশের সঙ্গে হাত-পা বেঁধে এক যুবককে নির্যাতন করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। ইতিমধ্যে সেই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নির্যাতনকারী ওই ইউপি সদস্যের নাম আব্দুস সালাম। জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলশাহ’র ইউপি সদস্য তিনি। আর নির্যাতিত আফজাল আটগ্রাম গুচ্ছগ্রামের বাসিন্দা।

এদিকে, ঘটনাটি তিন মাসের আগে বলে দাবি করেছেন পুলিশ। নির্যাতনের ভিডিওটি ইতিমধ্যে পুলিশের হাতেও পৌঁছেছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টুপি মাথায় এক ব্যক্তি বাঁশের সঙ্গে এক যুবককে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটাচ্ছেন। বাড়ির উঠানে এ দৃশ্য দেখছেন বেশ কয়েকজন। ঝুলিয়ে রাখা ওই যুবককে পায়ের তালুতে আঘাত করতে দেখা যায়। এতে নির্যাতনের শিকার ওই যুবক চিৎকার করে কাঁদছেন। কিন্তু নির্যাতনকারী ব্যক্তি কিছুতেই থামছেন না।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, ঘটনাটি তিন মাস আগের। ইতিমধ্যেই নির্যাতিত ব্যক্তি আফজালকে খবর দেওয়া হয়েছে। তার কাছ থেকে অভিযোগ নিয়েই নির্যাতনকারী আব্দুস সালামকে আটক করতে অভিযানে নামবে পুলিশ।

ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

গত ১২ নভেম্বর পুলিশের কাছে আরও একটি অভিযোগ এসেছে, যাতে বলা হয়েছে আব্দুস সালামের বিচারের নামে অপমান নির্যাতন সহ্য করতে না পেরে স্থানীয় আব্দুল মান্নান নামে একজন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। এই অভিযোগও পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর